সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ

বাবার মরদেহ সনাক্তে রক্তের নমুনা দিলেন হারিছকন্যা ’’সামিরা’’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক ;

ডিএনএ টেস্টের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) রক্তের নমুনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী। আদালতের নির্দেশে বাবা হারিছ চৌধুরীর মরদেহ শনাক্তের জন্য সোমবার (২১ অক্টোবর) দুপুরে তিনি রক্তের নমুনা দিতে যান।

সিআইডি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২১ সালে ঢাকার সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর কি না, তা নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। হারিছ চৌধুরীর মেয়ের এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে মরদেহটি উত্তোলন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। ডিএনএ পরীক্ষার পর মরদেহটি হারিছ চৌধুরীর কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

এর আগে গত ১৬ অক্টোবর ঢাকা জেলা আদালতের নির্দেশে হারিছ চৌধুরীর মরদেহ উত্তোলন করে নমুনা সংগ্রহ করে সিআইডি। নিশ্চিত হওয়ার পর তিনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাই তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়াসহ দাফনের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে।

ডিএনএ টেস্টের জন্য রক্ত দেওয়ার পর সামিরা তানজিন চৌধুরী জানান, আদালতের নির্দেশে আমার বাবার মরদেহ শনাক্ত করতে সিআইডিতে রক্তের নমুনা দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাবার মরদেহ সনাক্তে রক্তের নমুনা দিলেন হারিছকন্যা ’’সামিরা’’

আপডেট সময় : ০৯:২৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪