সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেটে আদালতের দুই পিপি ফয়েজ ও মুজিবুরের রুমে তালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

 সিলেট আদালতের দুই পাবলিক প্রসিকিউটরের (পিপি) রুমে তালা দিয়েছেন আইনজীবীরা। রবিবার সকালে জাতীয়তাবাদী আইজীবী ফোরামের নেতারা এ দুই পিপিকে পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী দাবি করে তাদের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। দুই পিপি হলেন- জেলা ও দায়রা জজ আদালতের এটিএম ফয়েজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মুজিবুর রহমান।

এ সময় আইনজীবীরা বলেন, বিগত সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের অনেক এজেন্ডা বাস্তবায়ন করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি নিয়োগ পাওয়া এটিএম ফয়েজ। বিএনপি নেতাকর্মীরা যখন জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। হামলা-মামলার শিকার হয়েছেন, তখন এটিএম ফয়েজ যুক্তরাষ্ট্রে অবস্থান করে আয়েসী জীবন কাটিয়েছেন। তিনি ও তাঁর স্ত্রী এক সময় আওয়ামী লীগের রাজনীতি করেছেন। ক্ষমতার স্বাদ নিতে বিএনপি ক্ষমতায় থাকাকালে তারা দলবদল করেছেন।

আইনজীবীরা আরও বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এটিএম ফয়েজকে জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সদস্যরা কোনভাবেই মেনে নিতে পারছেন না।

বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

দুই পিপিকে দায়িত্ব থেকে বাদ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন জাতীয়বাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর সিলেটের সকল কোর্টে পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে দুই পাবলিক প্রসিকিউটরের (পিপি) অপসারণ চেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আন্দোলন করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আদালতের দুই পিপি ফয়েজ ও মুজিবুরের রুমে তালা

আপডেট সময় : ০৭:৫৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪