মাধবপুরে ৩৩ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ – আটক ২
- আপডেট সময় : ০৯:১৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধি :
৩৩ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেল উদ্ধার এবং ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মাধবপুর উপজেলার মনতলা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ মনতলা পশ্চিম বাজারের আলমগীরের বিকাশের দোকানের সামনের রাস্তা থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হল- নরসিংদী জেলার বেলাব উপজেলার টেকপাড়া গ্রামের নারায়ন চন্দ্র দাশের ছেলে উজ্জ্বল দাশ (৪০) ও নরসিংদী জেলার বেলাব উপজেলার চর বেলাব (টানপাড়া) গ্রামের ফালু মিয়ার ছেলে কিরন মিয়া (৩২)। এ সময় তাদের হেফাজতে থাকা ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে গতকাল শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মাধবপুর থানায় মামলা রুজুর কথা নিশ্চিত করেছেন ওসি আব্দুল্লাহ আল মামুন। মামলা নং ২৯।
ওসি জানান, মাদক কারবারিদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিতই চলবে বলেও জানিয়েছেন ওসি।



























