সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

মাশরাফিকে বাদ দিয়ে সিলেটের টিম গঠনের আল্টিমেটাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

টানা তৃতীয়বারের মতো সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলার কথা মাশরাফি বিন মর্তুজা। মাশরাফিকে এবার ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে সিলেট। কিন্তু মাশরাফিকে বাদ দিয়ে সিলেটের টিম গঠনের ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর সমন্বয়ক ও সিলেটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরের রিকাবীবাজার জেলা স্টেডিয়ামের গেটের সামনে মাশরাফির কুশপুত্তলিকা দাহ করে এই আল্টিমেটাম দেওয়া হয়। সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।

শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর সমন্বয়ক হাফিজুল ইসলাম বলেন, দেশের মানুষ যখন খুনি হাসিনার বিরুদ্ধে মাঠে ছিলো তখন মাশরাফি আমাদের সাথে ছিলেন না। তিনি ফ্যাসিস্টদের সহযোগী হয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান করেছেন। স্বাধীন দেশে ফ্যাসিস্টদের কোনো দোসর আমাদের এই দেশে থাকতে পারবে না। মাশরাফি সিলেটে আসতে পারবে না। শাহজালালের পূণ্যভূমিতে আওয়ামী লীগের কোনো দোসরদের আসতে দেওয়া হবে না।

শিক্ষার্থীরা জানান, মাশরাফি বিন মর্তুজা ছিল বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা ও আবেগের জায়গায়। কিন্তু হাসিনা যখন আমাদের ভাই-বোনদের গুলি করে নির্বিচারের হত্যা করেছে তখন তিনি প্রতিবাদ না করে নীরব ভূমিকা পালন করেছে এবং খুনি হাসিনাকে সমর্থন করেছে। এটা আমরা কোনোভাবে মেনে নেবো না। মাশরাফিকে বাদ দিয়ে সিলেটের টিম গঠনের ৭২ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি আমরা। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, সিলেট স্ট্রাইকার্সকে বয়কট করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাশরাফিকে বাদ দিয়ে সিলেটের টিম গঠনের আল্টিমেটাম

আপডেট সময় : ১২:৫৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪