সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

পুলিশের বিশেষ অভিযানে ২ দুই ডাকাত গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রতিনিধি :

শ্রীমঙ্গল থানাপুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস মহরম আলী এবং রশিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই ডাকাত একই  উপজেলার  বাসিন্দা। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্যসহ শ্রীমঙ্গল থানার একটি টিম শ্রীমঙ্গল থানাধীন গুলগাঁও এবং দুর্গানগর গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন। 

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৩১ আগস্ট রাত অনুমান ২টার সময় শ্রীমঙ্গল থানাধীন ৪নং সিন্দুরখান ইউনিয়নের অন্তর্গত লাহারপুর বিহারী বস্তি গ্রামের জনৈক আব্দুর রশিদের বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা আব্দুর রশিদসহ তার ছেলে ও স্ত্রীকে মারপিট করে গুরুতর জখম করে এবং স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ সর্বমোট প্রায় -১১,৬৯,০০০/ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, ‘এর আগে এই মামলায় চান্দু মিয়া নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। গতকাল গ্রেফতারকৃত দুইজনসহ অন্যান্য কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নিয়ে এসে ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে মর্মে পূর্বে গ্রেফতারকৃত আসামী চান্দু মিয়া তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের বিশেষ অভিযানে ২ দুই ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪