সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

ইসরাইলি নৌ-ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় হিজবুল্লাহর রকেট হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার সকালেও ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনার ওপর একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার মধ্যে রয়েছে দখলকৃত ফিলিস্তিনের স্টেলা মারিস নৌ-ঘাঁটিও।

আল-মায়াদিন টিভি নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী, সোমবার হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, এই হামলাগুলো গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং লেবানন ও তার জনগণকে রক্ষার জন্য পরিচালিত হয়েছে। সেই সঙ্গে এই হামলাকে দক্ষিণ লেবাননের গ্রাম ও বেসামরিক লোকদের ওপর চালানো ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবেও আখ্যায়িত করা হয়।

হিজবুল্লাহ এদিন সকাল সাড়ে ৭টায় শেবা ফার্মে অবস্থিত ইসরাইলি জিবদিন ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যা সরাসরি ঘাঁটিতে আঘাত হানে বলে জানা গেছে। অপর একটি বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করে যে, সকাল সাড়ে ৯টায় ইসরাইলের উত্তর-পশ্চিম হাইফা শহরের স্টেলা মারিস নৌ-ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যা ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়। 

হিজবুল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে যে, লেবানন ও তার জনগণকে রক্ষা করতে এবং শত্রুর বিরুদ্ধে তাদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানায়, তারা সকাল পৌনে ১১টায় দক্ষিণ লেবাননের মারুন আল-রাস গ্রামে ইসরাইলি সামরিক বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালায়। 

এর আগে রোববার দিবাগত রাত সোয়া ১টায় হিজবুল্লাহ আল-লাব্বুন্নেহ এলাকায় ইসরাইলি সেনা সমাবেশের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই এলাকায় আরও একটি হামলা রাত ১২টা ০২ মিনিটে পরিচালিত হয়।

হিজবুল্লাহ যোদ্ধারা রাত সোয়া ৩টায় ইসরাইলি পদাতিক বাহিনীর একটি গ্রুপের ওপর রকেট হামলা চালায়। যারা লেবাননের মাক্বাবা গ্রামের দিকে প্রবেশের চেষ্টা করছিল। এর আগে, রোববার ইসরাইলি বাহিনীর ওপর একাধিক অভিযান চালায় হিজবুল্লাহ। যাতে বহু ইসরাইলি সেনা নিহত ও আহত হয়। 

সবচেয়ে উল্লেখযোগ্য হামলায় হিজবুল্লাহর ড্রোন হাইফার দক্ষিণে বিনইয়ামিনা-গিভ’আত আডা শহরের গোলানি ব্রিগেডের সামরিক ক্যাম্পে আঘাত হানে।  ইসরায়েলি সূত্র জানায়, সেই হামলায় চারজন ইসরাইলি সেনা নিহত এবং ১১০ জন আহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলি নৌ-ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় হিজবুল্লাহর রকেট হামলা

আপডেট সময় : ০১:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪