সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেট শান্তিপূর্ণভাবে শেষ হলো দুর্গাপূজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সিলেটে বিজয়া দশমী শেষে ভক্তদের উপস্থিতিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

প্রতিমা বিসর্জনের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, এনডিসি। পাঁচ দিনব্যাপী এ দুর্গোৎসব উদযাপন শেষে আজ রবিবার (১৩ অক্টোবর) বিকাল ৩টা থেকে সিলেটের চাঁদনী-ঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়।

দশমীর দিনে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেওয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মাতেন হিন্দু ধর্মাবলম্বীবৃন্দ। এ সময় সব অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ  গড়ে তোলার প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীবৃন্দ। বিজয়া দশমী উপলক্ষ্যে বিভিন্ন সংঘের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। দর্পণ বিসর্জন আর দেবী আরাধনায় শেষ হয় দশমীর আচার-অনুষ্ঠান। 

বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যা ব, সেনাবাহিনী ও পুলিশের বিশেষায়িত ইউনিট সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর এবং জেলা শাখা সূত্রে জানা গেছে, এ বছর ৫৯৩টি মণ্ডপে পূজা আয়োজন করা হয়েছে। সিলেট জেলায় মোট ৪৪০টি মণ্ডপে দুর্গা পূজা পালিত হয়েছে। তার মধ্যে ৪০৮টি সর্বজনীন ও ৩২টি পারিবারিক। আর সিলেট মেট্রোপলিটন এলাকায় ১৫৩টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। তার মধ্যে সর্বজনীন ১৩৬টি ও পারিবারিক ১৭টি।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট শান্তিপূর্ণভাবে শেষ হলো দুর্গাপূজা

আপডেট সময় : ০৯:২৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪