সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেট সীমান্তে নারীসহ আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ভারতে অনুপ্রবেশের ছয় মাস পর ফেরার পথে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গত বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সদস্যরা গোয়াইনঘাট এলাকার সীমান্তবর্তী রানীরঘাট এলাকা থেকে তাঁদের আটক করেন। আটক চারজন হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভাইয়ারপাড়া গ্রামের মো. জহির উদ্দীন (২৯), তাঁর স্ত্রী আফরোজা সুলতানা (২২), নোয়ারভিলা গ্রামের মো. রাকিবুল ইসলাম (১৮) এবং পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের মো. মিরাজ (২৭)।

বিজিবি সূত্রে জানা যায়, বি‌জি‌বি ৪৮ ব‌্যাটা‌লিয়নের সংগ্রাম বি‌ওপির সদস্যরা গোয়াইনঘাটের ১২৭২/৫ ভারত সীমান্ত পিলারের রানীরঘাট এলাকায় বাংলাদেশের ভেতর থেকে গতকাল সন্ধ‌্যায় ওই চারজনকে আটক করেছেন। আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ছয় মাস আগে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে তাঁরা ভারতে গিয়েছিলেন। বি‌জি‌বি সিলেট ৪৮ ব‌্যাটা‌লিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হা‌ফিজুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় অনুপ্রবেশের অভিযোগে মামলা করে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে নারীসহ আটক ৪

আপডেট সময় : ০১:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪