সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেটে ৫ দিনের জন্য আতশবাজি ও পটকা ফুটানো,মাদকদ্রব্য সেবন ও কেনা-বেচা নিষিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৫ দিনের জন্য সিলেট মহানগরে আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ। এছাড়া সকল মন্ডপ এলাকায় সব ধরণের মাদকদ্রব্য সেবন ও কেনা-বেচা নিষিদ্ধ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) এক বিজ্ঞপ্তিতে এসব নিষেধাজ্ঞা জারি করেছেন।

এ নির্দেশনা না মানলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়- শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে দুর্গাপূজার আচার-অনুষ্ঠানগুলো সম্পন্নের লক্ষ্যে ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সিলেট মহানগরের সব এলাকায় আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ। এছাড়া এই সময়ে মহানগরের সকল পূজা মন্ডপের আশপাশে সব ধরণের নেশাদ্রব্য যেমন- দেশি-বিদেশি মদ, স্প্রিরিট, এলকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইত্যাদি সেবন ও কেনা-বেচা নিষিদ্ধ করা হলো। 

এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ৫ দিনের জন্য আতশবাজি ও পটকা ফুটানো,মাদকদ্রব্য সেবন ও কেনা-বেচা নিষিদ্ধ

আপডেট সময় : ১২:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪