সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে

জালিয়াতির অভিযোগে রিয়া চক্রবর্তীকে পুলিশের সমন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে একসময় আলোচনা হয়েছে বিস্তর। অসংখ্য ভক্ত ও অনুরাগী রয়েছে তার। সম্প্রতি একটি অ্যাপ নিয়ে ঝামেলায় পড়েছেন। অ্যাপের মুখপাত্র ছিলেন রিয়া। এই অ্যাপের হয়ে প্রচারও করেছেন তিনি। অর্থ বিনিয়োগসংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা— এমনই অভিযোগ। এ ঘটনাতেই রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ।

বিতর্ক ভুলে যখন কাজে ফিরতে শুরু করেছিলেন, তখনই বিপাকে পড়েন রিয়া চক্রবর্তী। জালিয়াতির অভিযোগে অভিনেত্রীকে সমন পাঠাল দিল্লি পুলিশ। কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ এ অভিনেত্রীর বিরুদ্ধে। গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করে ৫০০ কোটি টাকা খুইয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ।

তবে শুধু রিয়া নন; এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিং, নেটপ্রভাবী এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অসংখ্য ব্যবহারকারীর তরফে অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ এবং পদক্ষেপ নেয়।

এই অ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল— অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটি হয়নি। বরং কোটি কোটি টাকা খুইয়েছেন গ্রাহকরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই অ্যাপ বাজারে এসেছিল। একাধিক নেটপ্রভাবী এই অ্যাপের হয়ে প্রচার করেছিলেন।

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের পরিবারের তরফে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। মাদকযোগ থাকায় গ্রেফতার হয়েছিলেন রিয়া। বেশ কয়েক দিন কারাবাসে থাকেন এ অভিনেত্রী। তার পরও বিনোদন জগৎ থেকে বেশ কিছু দিন দূরে ছিলেন রিয়া। সম্প্রতি নিজের পডকাস্ট শুরু করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জালিয়াতির অভিযোগে রিয়া চক্রবর্তীকে পুলিশের সমন

আপডেট সময় : ১০:২৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪