সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেট খাদিমে প্রাইভেটকারে ১২ লাখ টাকার ভারতীয় ক্রিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে একটি প্রাইভেটকারের ভেতর থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিম জব্দ করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমস্থ হযরত শাহপরাণ (রহ.) এর গেইট সংলগ্ন এলাকা থেকে প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় প্রাইভেটকার চালক পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার বিকেলে সুরমা গেইট  হতে খাদিম শাহপরাণ মাজারের গেইটের দিকে যাচ্ছিল বেপরোয়া গতির একটি প্রাইভেটকার। হযরত শাহপরাণ (রহ.) এর মাজারের প্রধান ফটক সংলগ্ন ওভারব্রিজের নিচে সিলেট-তামাবিল মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লেগুনা গাড়িকে ধাক্কা দেয় প্রাইভেটকারটি।  তখন পুলিশ ও স্থানীয় লোকজন প্রাইভেটকারটি আটক করেন।

এসময় চালক কৌশলে পালিয়ে যায় এবং গাড়ির ভেতর থাকা এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ফয়জুল হাসান (৪৮) সিলেটের জৈন্তাপুর থানার হেমু নয়াগ্রামের মৃত কুদরত উল্লার ছেলে। জিজ্ঞাসাবাদে ফয়জুল জানায়, পালিয়ে যাওয়া প্রাইভেটকার চালক ছিল জৈন্তাপুর থানার লামা শ্যামপুরের আলীম উদ্দিন (২৫)।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাইভেটকারের ভেতর থেকে ৪ হাজার ৩০০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৪ হাজার টাকা। এ ঘটনায়  শাহপরাণ থানার এসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে আটক ও পলাতক উভয় ব্যক্তিকে আসামী করে মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট খাদিমে প্রাইভেটকারে ১২ লাখ টাকার ভারতীয় ক্রিম

আপডেট সময় : ১০:০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪