সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জ নবীগঞ্জে ৩৯টি গরুসহ ৪ ডাকাত গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে গরুর গাড়ি আটকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, ট্রাকবর্তী ৩৯ গরু লুট করে নিয়ে যায় ডাকাতদল। তবে তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করে লুন্ঠিত হওয়া গরু ও ট্রাক উদ্ধার করা হয়।

গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত ৪ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকেন্দরনগর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. এনায়েতুল ওরফে এনাতুল বেপারী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ব্রাম্মন গ্রামের মৃত আজমান আলী ছেলে সৈয়দুর রহমান (৩০), সিলেটের ওসমানীনগর উপজেলার সৈয়দপুর গ্রামের জফির মিয়ার ছেলে সামছুদ্দিন (২৯), নবীগঞ্জ উপজেলার পারকুল বনগাঁও গ্রামের নুরুল মিয়ার ছেলে উজ্জ্বল হোসেন (২১), একই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে রেফু মিয়া (২৪)। পুলিশ জানায়- মো. এনায়েতুল বেপারী দীর্ঘদিন ধরে বিভিন্ন বাজার থেকে গরু ক্রয় করে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে আসছেন। মঙ্গলবার (১ অক্টোবর) জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বাজার থেকে গরু বেপারী মোঃ এনায়েতুল ১৬ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৩৯ গরু ক্রয় করেন। পরে গরু নিয়ে ট্রাকযোগে কিশোরগঞ্জের তাড়াইলের উদ্দেশ্যে রওয়ানা হন।

পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলবাজার নামক স্থানে পৌঁছামাত্রই একদল ডাকাত একটি নোহাগাড়ি ও দুটি মোটরসাইকেল দিয়ে গরু বুঝাই ট্রাকে গতিরোধ করে। এ সময় ট্রাক চালকসহ ট্রাকে থাকা লোকজনকে অস্ত্রেরমুখে জিম্মি করে মারপিট করে ট্রাক থেকে তাদের নামিয়ে দেয়। পরে তাদের কাছে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ২৬ লাখ টাকা মূল্যের ট্রাকসহ ৩৯টি গরু নিয়ে ডাকাতদলের একটি অংশ চলে যায়। পরে ডাকাতদলের কিছু সদস্য ট্রাক চালকসহ ট্রাকে থাকা লোকজনকে নোহা গাড়িতে করে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের প্রবেশকালে নোহাগাড়িতে থাকা ট্রাক চালকসহ ডাকাতদলের কাছে জিম্মি থাকা অন্যরা চিৎকার চেচামেচি শুরু করলে টহলরত একদল পুলিশ নোহা গাড়িকে আটক করে।

এসময় স্থানীয়দের সহযোগিতায় নোহা গাড়ি থেকে ডাকাতদলের ৪ সদস্যকে আটক করা হয়। আটককৃত ডাকাতদলের সদস্যদের দেয়া তথ্যমতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সহায়তায় শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে লুন্ঠিত ট্রাকসহ ৩৯ গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত ডাকাতদের দেয়া তথ্যমতে তাদের সহযোগীসহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পরে আটককৃত ৪ জনকে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন বলেন- এঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ নবীগঞ্জে ৩৯টি গরুসহ ৪ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪