সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

মৌলভীবাজারের হ ত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার বেলা ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্ট থেকে পিন্টু সুলতান নামের ওই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পিন্টু সুলতান (৫১) রাজনগর উপজেলার রক্তা গ্রামের আশ্বব আলীর ছেলে। তিনি রাজনগরের কাশেমবাজারে মো. সিরাজুল ইসলাম ওরফে ছানা চেয়ারম্যান হত্যা মামলার মুল হোতা বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব জানায়, গত ৯ আগস্ট সকাল ১০টার দিকে পিন্টু সুলতানের নেতৃত্বে একদল সন্ত্রাসী রাজনগরের কাশেমবাজার এলাকায় সংখ্যালঘুদের দোকান লুটের উদ্দেশ্যে আক্রমন চালায়। এসময় মো. সিরাজুল ইসলাম ওরফে ছানা চেয়ারম্যান আক্রমণ প্রতিহত করতে গেলে পিন্টু সুলতান তার হাতে থাকা বন্দুক দিয়ে গুলি ছুঁড়ে।

এতে গুলিবিদ্ধ হয়ে সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় রাজনগর থানায় হত্যা মামলা দায়ের হয়। বুধবার বেলা ১টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল মোড়ে র‌্যাব-৯ সদর কোম্পানী ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর যৌথ অভিযানে মামলার প্রধান আসামী পিন্টু সুলতানকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজারের হ ত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪