সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

ইরানি হামলায় ই স রা ই লে র ১০০ বাড়ি ক্ষতিগ্রস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের রাজধানী তেলআবিবের উত্তরের হড হাশারন শহরে প্রায় ১০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার শহরটির কর্মকর্তাদের উদ্ধৃত করে ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরানি হামলায় কিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা মেরামত করতে বেশ সময় লাগবে। তবে বেশ কিছু বাড়ি সামান্য ক্ষতির শিকার হয়েছে।

মঙ্গলবার রাতের ওই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলি সামরিক বাহিনীর রেডিও নিশ্চিত করেছে যে, ইরানের রকেটগুলোর বেশিরভাগই হড হাশারনের নেতানিয়া এলাকায় আঘাত হেনেছে। এই নেতানিয়া এলাকাটি তেলআবিবের একটি বড় অংশজুড়ে অবস্থিত।

ইরান-ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার রাতে ইরান ইসরাইলের ভূ-খন্ডে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এ বিষয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নিলফোরোশানের হত্যার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। 

আইআরজিসি এ অভিযানকে ‘অপারেশন ট্রু প্রমিজ’ নাম দিয়েছে এবং তাদের এ অভিযান ৯০ ‍শতাংশ সফল হয়েছে বলেও উল্লেখ করেছে।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের এই হামলাকে ‘বিরাট ভুল’ হিসেবে অভিহিত করেছেন। যুদ্ধবাজ এই নেতা বলেছেন, ‘ইরান অবশ্যই এর মূল্য দেবে’।

ইসরাইলে ইরানের এই হামলাটি এমন সময়ে হলো, যখন ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাজায় ও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তার আগ্রাসন চালিয়ে আসছিল। আর ইরান এতে সরাসরি জড়িয়ে পড়ায় এখন তা বড় আকারের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি,,

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরানি হামলায় ই স রা ই লে র ১০০ বাড়ি ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০২:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪