সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

হবিগঞ্জ পৌর এলাকার ৩৫ টি পূজা মন্ডপে ১৫ হাজার টাকা করে প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পূজা মন্ডপের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদানের সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভায়।

গতকাল মঙ্গলবার বিকেলে পৌরভবন সভাকক্ষে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রভাংশু সোম মহান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে আরো সতর্কতা অবলম্বন করতে হবে।

ধর্মীয় ব্যাপারে কোনও স্ট্যাটাস দিলে যাতে কেউ যাচাই বাছাই না করে লাইক, কমেন্ট বা শেয়ার না করেন।’ প্রশাসক বলেন,‘প্রতিটি পূজা মন্ডপে যাতে স্বেচ্ছাসেবীগন সজাগ থাকেন। কোন সমস্যা হলে যাতে কেউ আইন হাতে তুলে না নেন। বরং আইন শৃংখলা বাহিনীকে খবর দেন।’ প্রভাংশু সোম মহান বলেন,‘পূজায় ডিজে বাজানো বন্ধ রেখে সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে। সুশৃংখল পরিবেশে প্রতিমা বিসর্জনের পর্বও পালন করতে হবে।’ তিনি বলেন,‘সবার মধ্যেই ধর্মীয় অবেগ রয়েছে। কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদেরকে সচেতনতা অবলম্বলন করতে হবে।’ শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্নভাবে পালিত হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও পৌরসভার পক্ষ হতে দুর্গাপূজাকে সুন্দর ও উৎসবমুখর করে তোলতে বিশেষ কর্মসূচী পালন করা হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নলিনী কান্ত রায় নীরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট জন্টু দেব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সভায় পূজা মন্ডপের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে হবিগঞ্জ পৌর এলাকার ৩৫ টি পূজা মন্ডপের প্রতিটিতে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ১৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ পৌর এলাকার ৩৫ টি পূজা মন্ডপে ১৫ হাজার টাকা করে প্রদান

আপডেট সময় : ১১:২১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪