সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেট এডিস মশার প্রজননস্থল প্রতিরোধে সিসিকের অভিযান ও ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেট মহানগরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি করপোরেশন। এ সময় এডিস মশা ও লার্ভা পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সিলেট সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা।

সিসিক সূত্রে জানা যায়, সিলেট মহানগরের ২৬ নং ওয়ার্ডের ভার্থখলাসহ বিভিন্ন এলাকার সেনেটারী ও টায়ার টিউবের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এই পাঁচটি প্রতিষ্ঠানে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে সিসিক। পরে লার্ভা গুলো ধ্বংস করা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হচ্ছে। তবে সিলেট সিলেট সিটি করপোরেশন এলাকায় এখনো ডেঙ্গুর প্রাদুর্ভাব কম আছে। সিটি করপোরেশন এলাকায় এখন পর্যন্ত দুই জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আমরা ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযান পরিচালনা করছি। সতর্ক ও জরিমান করা হচ্ছে। যেখানে লার্ভা পাওয়া যাচ্ছে তা ধ্বংস করা হচ্ছে। সিসিকের এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে মহানগরবাসীদের সতর্ক করা হচ্ছে। লার্ভা পাওয়া গেলে তা ধ্বংস করা হচ্ছে। প্রথমবার কারো বাসায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে না। তবে দ্বিতীয়বার পাওয়া গেলে জরিমানা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট এডিস মশার প্রজননস্থল প্রতিরোধে সিসিকের অভিযান ও ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ১০:৪৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪