সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেটের (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বেলা ১টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। খলিলুর রহমান নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শিবপুর গ্রামের মো. আবদুল আউয়ালের ছেলে।

র‌্যাব জানিয়েছে, শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় দণ্ডবিধির ১৪৩/ ১৪৭/ ১৪৮/ ৩২৪/ ৩০৭/ ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে  সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল। 

এর আগে শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজিবকে নরসিংদী থেকে গ্রেফতার করেছিল।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় বিএনপির মিছিল চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে সাংবাদিক এ টি এম তুরাবের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামি শাবি ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান। এছাড়া আন্দোলনের সময় শাবি এলাকায় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যাওয়া বিশ্ববিদ্যালয়টির ছাত্র রুদ্র সেন হত্যা মামলায়ও আসামি তিনি। এ দুটি ছাড়াও আন্দোলনের সময় সিলেটে আরও কয়েকটি সহিংস ঘটনার অন্যতম আসামি খলিল। এসব মামলার সকল পলাতক আসামিকে ধরতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে র‍‍্যাব-৯।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪