ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

ভারতে মন্দিরের মেঝে ধস, নিহত বেড়ে ১২ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক,

ভারতের ইন্দোরের একটি মন্দিরের মেঝে ধসে গভীর কূপে পড়ে গেছেন ৩০ পুণ্যার্থী।দুর্ঘটনাটি ঘটেছে রাম নবমী উপলক্ষ্যে মন্দিরে অতিরিক্ত ভিড়ের কারণে।এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে।এরই মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির।স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে,বৃহস্পতিবার রাম নবমীর পূজা উপলক্ষ্যে বহু পুণ্যার্থী ইন্দোরের প্যাটেল নগরের মহাদেব ঝুলেলাল মন্দিরে গিয়েছিলেন।সেই ভিড়ের কারণেই মেঝের কংক্রিটের স্ল্যাব ভেঙে কূপের মধ্যে পড়ে যান ৩০ পুণ্যার্থী। খবর পেয়েই ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে পুলিশ ও উদ্ধারকারী দল।

খবরে আরও বলা হয়েছে, প্যাটেল নগরের মহাদেব ঝুলেলাল মন্দির চত্বরে বহু পুরোনো ও গভীর একটা কূপ রয়েছে। যদিও বর্তমানে সেটা ব্যবহৃত হয় না।কংক্রিটের স্ল্যাব দিয়ে সবসময় কূপের মুখ বন্ধ থাকে।এদিন রাম নবমী উপলক্ষ্যে মন্দিরে ভিড় করা অনেকেই ওই কূপের কথা জানতেন না।ফলে ওই কূপের স্ল্যাবের ওপরও চড়ে বসেন অনেকে। অধিক ভিড়ের জেরেই কংক্রিটের স্ল্যাবটি ভেঙে পড়ে। এতে কূপের মধ্যে পড়ে যান ওই ৩০ পুণ্যার্থী।পুলিশ ও স্থানীয় প্রশাসন কূপে দড়ি ফেলে পুণ্যার্থীদের উদ্ধারের চেষ্টা করছে। এখন পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে মন্দিরের মেঝে ধস, নিহত বেড়ে ১২ 

আপডেট সময় : ০২:৪৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩