সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নগরীর বিভিন্ন এলাকায় সড়কবাতি উদ্বোধনকালে সিসিক প্রশাসক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে

আলোচনায় বসতে আরও ৮ দলকে চিঠি দিল ইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২২১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন,

বিএনপির ধারাবাহিকতায় সংলাপ বর্জন করা বাকি ৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার এই দলগুলোকে চিঠি পাঠানো হয়।বিএনপির পাশাপাশি এই দলগুলো গত বছরের জুলাই মাসে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সংলাপ বর্জন করেছিল।ইসি সূত্র এ তথ্য জানিয়েছে।
 এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ৮টি রাজনৈতিক দলকে অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।বার্তা বাহকের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।এ দলগুলো আগের সংলাপে অংশ নেয়নি। 

গত ২৩ মার্চ বিএনপিকে সংলাপে আমন্ত্রণ জানিয়ে অনানুষ্ঠানিক চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে লিখিতভাবে বিএনপির অবস্থান জানতে চাওয়া হয়েছিল।বিএনপি চাইলে তাদের জোটভুক্ত সমমনা দলকে সঙ্গে নিয়েও আলোচনায় বসতে পারে বলেও ইসির ওই অনানুষ্ঠানিক পত্রে উল্লেখ করা হয়েছিল।তবে দলটি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা ইসির সঙ্গে আলোচনায় বসবে না। চিঠিরও আনুষ্ঠানিক কোনো জবাব দেবে না। বৃহস্পতিবার আগের সংলাপ বর্জন করা বাকি ৮টি দলকে চিঠি পাঠানো হলো।

ইসি সূত্র জানায়, যে ৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে সেগুলো হলো-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ),বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল,বাংলাদেশ কল্যাণ পার্টি,জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি),লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।গত বছরের জুলাই মাসে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল ইসি। বিএনপিসহ নয়টি রাজনৈতিক দল ওই সংলাপ বর্জন করেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আলোচনায় বসতে আরও ৮ দলকে চিঠি দিল ইসি

আপডেট সময় : ০২:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩