সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ সিলেটে ৩ ফার্মেসিতে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই: বাণিজ্যমন্ত্রী সিলেট ট্রিপল মার্ডার বাবুলকে ২ দিনের রিমান্ডে সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী

আলোচনায় বসতে আরও ৮ দলকে চিঠি দিল ইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন,

বিএনপির ধারাবাহিকতায় সংলাপ বর্জন করা বাকি ৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার এই দলগুলোকে চিঠি পাঠানো হয়।বিএনপির পাশাপাশি এই দলগুলো গত বছরের জুলাই মাসে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সংলাপ বর্জন করেছিল।ইসি সূত্র এ তথ্য জানিয়েছে।
 এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ৮টি রাজনৈতিক দলকে অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।বার্তা বাহকের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।এ দলগুলো আগের সংলাপে অংশ নেয়নি। 

গত ২৩ মার্চ বিএনপিকে সংলাপে আমন্ত্রণ জানিয়ে অনানুষ্ঠানিক চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে লিখিতভাবে বিএনপির অবস্থান জানতে চাওয়া হয়েছিল।বিএনপি চাইলে তাদের জোটভুক্ত সমমনা দলকে সঙ্গে নিয়েও আলোচনায় বসতে পারে বলেও ইসির ওই অনানুষ্ঠানিক পত্রে উল্লেখ করা হয়েছিল।তবে দলটি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা ইসির সঙ্গে আলোচনায় বসবে না। চিঠিরও আনুষ্ঠানিক কোনো জবাব দেবে না। বৃহস্পতিবার আগের সংলাপ বর্জন করা বাকি ৮টি দলকে চিঠি পাঠানো হলো।

ইসি সূত্র জানায়, যে ৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে সেগুলো হলো-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ),বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল,বাংলাদেশ কল্যাণ পার্টি,জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি),লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।গত বছরের জুলাই মাসে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল ইসি। বিএনপিসহ নয়টি রাজনৈতিক দল ওই সংলাপ বর্জন করেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আলোচনায় বসতে আরও ৮ দলকে চিঠি দিল ইসি

আপডেট সময় : ০২:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩