সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

ছিনতাই করে পালানোর সময় সড়কে গাছ ফেলে ৪ জন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ প্রতিনিধি :

সি‌লে‌টের গোলাপগঞ্জ উপ‌জেলার ধারাবহ‌রে ঢাকাদক্ষিণ সড়‌কে ছিনতাই ক‌রে পা‌লি‌য়ে যাওয়ার সময় তা‌দের ব্যবহৃত সিএন‌জিচালিত অ‌টো‌রিকশাসহ ৪ ছিনতাকারীকে আটক ক‌রে‌ছেন স্থানীয় জনতা। পরে তাদের পু‌লি‌শের হা‌তে সোপর্দ করা হ‌য়। মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) সন্ধ্যা পৌ‌নে ৭টার দি‌কে ধারাবহর গ্রা‌মে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়‌কে এ ঘটনা ঘ‌টে।

আটককৃতরা – গোলাপগঞ্জ উপ‌জেলার ভা‌দেশ্বর ইউ‌নিয়নের পূর্বভাগ রাজাপুর গ্রা‌মের আব্দুল হান্না‌নের ছেলে সিএন‌জি অ‌টো‌রিকশা চালক লা‌য়েক আহমদ, একই গ্রা‌মের মারুফ মিয়ার ছেলে রাজ‌মি‌ন্ত্রির জোগা‌লি, আশুক আলীর ছেলে সা‌নি ও রাজু আহম‌দের ছেলে রিপন।

তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন জব্দ করা হয়। স্থানীয় ও পুলিশ সূ‌ত্রে জানা গে‌ছে, ধারাবহর গ্রা‌মের প্রতাপ চন্দ্র নাথ না‌মের যুবক ফোনে কথা বল‌তে বল‌তে হে‌টে বা‌ড়ি ফির‌ছি‌লেন। এসময় পেছন দিক দি‌য়ে আসা সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিনতাইকারীরা খামচি মেরে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারাবহর একমাইল বাজার দি‌য়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় প্রতাপ অন্যজনের ফোন দিয়ে কল করে একমাইল বাজারের একজন ব্যবসায়ীকে বিষয়টি জানালে তারা রাস্তায় গাছ ফে‌লে অটোরিকশাসহ ছিনতাইকারীদের আটক করেন।

খবর পে‌য়ে গোলাপগঞ্জ ম‌ডেল থানাপু‌লিশ ও ভা‌দেশ্বর মোকামবাজার সিএন‌জি অ‌টো‌রিকশা স‌মি‌তির নেতৃবৃন্দ ঘটনাস্থ‌লে যান এবং পুলিশ ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে যায়। গোলাপগঞ্জ ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুন নাসের সাংবাদিকদের-কে বলেন- ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছিনতাই করে পালানোর সময় সড়কে গাছ ফেলে ৪ জন আটক

আপডেট সময় : ০১:৩৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪