সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

নিত্যপণ্যের দাম বহু দেশের তুলনায় বাংলাদেশে এখনো ভালো আছে: কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতি বেদন,

নিত্যপণ্যের দাম নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,ভোগ্যপণ্যের দাম কমছে, ধীরে ধীরে আরো কমবে,শুধু দেশে না সারা দুনিয়াতে পণ্যের দাম বাড়ছে।তিনি বলেন,বাংলাদেশের উন্নয়ন হচ্ছে বলেই বিশ্বের বহু দেশ এ দেশের প্রশংসা করছে,নিত্যপণ্যের দাম বাড়ছে সত্যি তারপরও বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশ এখনো ভালো আছে।

ওবায়দুল কাদের বুধবার সচিবালয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।তিনি বলেন, সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়। বিএনপি যতই তত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখুক তা কখনো পূরণ হবে না।বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরতে পারব না আমরা, ইইউসহ সবাই চায় দেশে সুষ্ঠু নির্বাচন হোক, অবশ্যই সংবিধান মেনে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।

তিনি বলেন,বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক তা নিয়ে তো আমাদের উদ্বেগের কিছু নেই, কারণ আমরা সংবিধান মেনেই নির্বাচন করবো।তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নষ্ট করেছে বিএনপি,এখন আর কেয়ার টেকারের প্রয়োজন নেই। ওবায়দুল কাদের বলেন,বিএনপি ২০০১ এর মতো কেয়ার টেকার সরকার চায়,দলীয় কেয়ার টেকার, ঢাকঢোল পিটিয়ে আন্দোলন হয় না। তারা কয়েক মাসে আন্দোলন নেতাকর্মীদের মধ্যে সীমিত। জনগণের অংশগ্রহণ ছিল না।গণঅভ্যুত্থান নয়,গণআন্দোলনও করতে পারেনি বিএনপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিত্যপণ্যের দাম বহু দেশের তুলনায় বাংলাদেশে এখনো ভালো আছে: কাদের

আপডেট সময় : ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩