সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেটে বালুর নিচে মিলল চিনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে প্রায় ২ কোটি টাকার কাপড় জব্দের ২৪ ঘন্টার মাথায় এবার চিনি জব্দ করেছে বার্ড গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট-তামাবিল সড়কে বালুভর্তি ট্রাক থেকে প্রায় ৩০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে বিজিবি-১৯।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট-তামাবিল সড়কের সুরমা বাইপাস এলাকা থেকে চোরাই চিনির চালান জব্দ করার পর ট্রাকটি বিজিবি-১৯ ব্যাটালিয়নে নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিলেটের কানাইঘাট চতুল বাজার এলাকা থেকে একইভাবে বালুভর্তি ট্রাকের নিচ থেকে ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ দুই কোটি টাকার কাপড়ের চালান জব্দ করা হয়।

বিজিবি জানায়, বুধবার বিকেল ৩টায় সিলেট-তামাবিল মহাসড়কে একটি বালুভর্তি ট্রাককে সিগন্যাল দেয় বিজিবির টহল দল। এসময় ট্রাকটি বিজিবির সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে। এসময় ব্যাটালিয়ন সদর হতে অপর একটি টহল দল শাহপরাণ বাইপাস এলাকায় অবস্থান নেয়। ট্রাকটি সেখানে পৌঁছালে গাড়ি রেখে চালক পালিয়ে যায়। পরে বালুভর্তি ট্রাক বিজিবি-১৯ ব্যাটালিয়নের সদর দপ্তরে নেওয়া হয়।

বিজিবি আরও জানায়, সদর দপ্তরের সম্মুখে বালুভর্তি ট্রাকটি আনলোড করলে অভিনব কৌশলে বালুর নিচে থেকে ৩০০ বস্তা চিনি পাওয়া যায়। বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা চিনি কাস্টমস শুল্ক বিভাগে হস্তান্তর করা হবে। সীমান্তে চোরাচালান বন্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বালুর নিচে মিলল চিনি

আপডেট সময় : ০৩:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪