সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেটে কাউন্সিলর আফতাবের ভাতিজাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর সভাপতি আফতাব হোসেন খানের ভাতিজাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের পশ্চিম পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত জ্যাকি খান (১৪) দশম শ্রেণীর ছাত্র এবং পীর মহল্লা এরাকার বাসিন্দা জহির হোসেন খানের ছেলে।

জানা গেছে, রোববার রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে পশ্চিম পীর মহল্লার গৌছুল উলুম মাদরাসার সামনে ১০ থেকে ১৫ জনের দুর্বৃত্তের একটি দল ধারালো অস্ত্র দিয়ে জ্যাকি ও সুহানের উপর হামলা চালায়। তাদেরকে রক্তাক্ত আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

পরে রাত সোয়া চারটার দিকে বিমান বন্দর থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সাইফুরের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘হামলার খবর শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে নগরের বনকলাপাড়া এলাকায় ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমদ এবং দলের কর্মী রুমেল আহমদকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এদের মধ্যে মনজুরের অবস্থা গুরুতর হলে তাকে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে কাউন্সিলর আফতাবের ভাতিজাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০১:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪