সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.), দিনটি ঘিরে সোমবার (১৬ সেপ্টেম্বর)  সিলেট মহানগরীর বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০ টায় হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণ থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ  সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করে। র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জালালাবাদ থানার মইয়ারচরস্থ মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসায় গিয়ে শেষ হয়।

এছাড়াও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানও নানা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।

এদিকে রোববার (১৫ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট নগরীতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। ‘মুবারক র‌্যালি’ নামে এই র‌্যালিতে হাজার হাজার ছাত্র-জনতা অংশ নেয়।

হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। তার শাহাদৎবার্ষিকীও একই দিনে। হিজরি পঞ্জিকা অনুযায়ী বাংলাদেশের মানুষ এ দিনটিকেই ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আপডেট সময় : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪