সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদক :
সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত। রবিবার ১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখা জেলা প্রশাসনের প্রধান কাজ। তিনি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কাজে সার্বিক সহায়তা করার আহ্বান জানান।

জেলার সকল সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যেক মাসের পাঁচ তারিখের মধ্যে তুলনামূলক প্রতিবেদন প্রদানের নির্দেশনা প্রদান করে মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সব ধরনের দুর্নীতিকে প্রতিরোধ করে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪