সংবাদ শিরোনাম ::
ওসমানীনগর থেকে র্যাবের অভিযানে মাদক কারবারি ৩ নারী ১পুরুষ আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলার ওসমানীনগর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৪ জন মাদক কারবারি আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এদের মধ্যে ৩জন নারী ও ১জন পুরুষ।
গত শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওসমানীনগর উপজেলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন – কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কমলপুর গ্রামের মৃত মদ্দিস মিয়ার ছেলে শরিফুল আলম (২৬), একই থানার চন্ডিবাড়ী গ্রামের মৃত সোনা মিয়ার মেয়ে মোছা. আলিয়া খাতুন (৩৮), মিরারচর গ্রামের হারিস মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩৫) ও ভৈরব গ্রামের মৃত কুদ্দুস মিয়ার স্ত্রী হালিমা (৬৫)।
আটককালে তাদের কাছ থেকে ২৮১ বোতল ফেনসিডিল জব্দ করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।



























