সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জ মাধবপুরে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে প্রবাসী খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

মাধবপুরে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাতার প্রবাসী ফারুক মিয়া (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। একই সঙ্গে তার ভাতিজা রবি মিয়া গুরুতর আহত হয়েছেন।

গতকাল (৯ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বহরা ইউনিয়নের দলগাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের দলগাও গ্রামের আব্দুল মালেকের ছেলে। গুরুতর আহত রবি মিয়া ওই গ্রামের আনোয়ার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহত ফারুকের খালাতো ভাই আনোয়ার আলী জানান, ফারুক মিয়া ও একই গ্রামের হামিদ মিয়া গংদের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। ফারুক মিয়া জমিতে লাগানো গাছ কাটতে গেলে হামিদ মিয়া গংরা বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় কয়েকজন মুরুব্বি বিষয়টি মিমাংসার জন্য উভয় পক্ষ নিয়ে সোমবার মাগরিব নামাজের পরে একটি সালিশ বৈঠকে বসে। সালিশের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ফারুক মিয়া ও তার খালাতো ভাইয়ের ছেলে রবি মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ফারুক মিয়া ও রবি মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তারেক উজ জামান ফারুক মিয়াকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষু অবস্থায় রবি মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল প্রেরণ করেন। নিহত ফারুক মিয়া কাতার প্রবাসী। তিনি প্রায় ১৫ দিন পূর্বে কাতার থেকে ছুটিতে বাড়ি এসেছিলেন। মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ মাধবপুরে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে প্রবাসী খুন

আপডেট সময় : ০৩:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪