সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভায় সিসিক প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ড আইন কমিশনের সেমিনারে অংশ নিলেন এমইউ’র প্রফেসর আশরাফুর রহমান সিলেটে গ্যাস বন্ধের খবর, যা বলছে পেট্রোবাংলা ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো সিলেটে মতবিনিময় সভায় রুহুল কবির রিজভী সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী

সীমান্ত নদী মাহারাম শান্তিপুর থেকে অবৈধভাবে খনিজ বালি উক্তোলনের প্রতিবাদ:

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সীমান্ত নদী মাহারাম শান্তিপুর থেকে অবৈধভাবে খনিজ বালি উক্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী মাহারাম-শান্তিপুর নদীর মধ্যবর্তী শান্তিপুর বাজারে বুধবার সন্ধায় ওই মানববন্ধন ও সমবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কোন রকম ইজারা ছাড়াই ভ্যাট আয়কর সরকারি মূল্য পরিশোধ না করেই গত সাত মাস ধরে তাহিরপুর উপজেলা প্রশাসনের ছত্র-ছায়ায় সীমান্ত নদী মাহারাম-মান্তিপুর থেকে দিবারাত্রী শত শত বাল্কহেড , ইঞ্জিন চালিত ট্রলার, পঞ্চবটি (ছোট ট্রলার) বোঝাই করে অবৈধভাবে লাখ লাখ ঘনফুট খনিজ বালি চুরি কওে নিয়ে যাচ্ছে বালি খেকো চক্রের সদস্যরা। এমন অপকান্ডে ও রাষ্ট্রীয় সম্পদ লুটে তাহিরপুরের উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) সহকারি কমিশনার (ভুমি), শামস সাদাত মাহুমদ উল্লাহ, সেকেন্ড অফিসার এসআই হেলাল , বিট অফিসার এসআই আহমেদুল আরেফিন গোপনে গোপনে নিজেরা লাভবান হতে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আতাত করে দিবারাত্রী রাষ্ট্রীয় খনিজ বালি চুরি করিয়েছেন।

বক্তারা আরো অভিযোগ করেন, অবৈধভাবে বালি উক্তোলন ও রাষ্ট্রীয় সম্পদ চুরি বন্ধে প্রতিকার চেয়ে ইউএনও, সহকারি কমিশনার ভুমি, এসআই হেলাল ও এসআই আহমেদুল আরেফিনকে অবহিত করলে কিংবা অভিযোগ করলে উল্টো তারা অভিয্গোকরীদেও সাথে অসদাচরণ –মামলার ভয় –ভীীত দেখাতেন। বক্তারা এ দুটি নদী থেকে রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি চুরিতে জড়িতদের ও সহযোগিতা করায় ইউএনও, সহকারি কমিশনার ভুমি, এসআই হেলাল ও এসআই আহমেদুল আরেফিনের বিরুদ্ধে দুদকের তদন্ত দাবি করেন।

সিলেট নগরীর দরগাগেইট এলাকায় ছাত্রজনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, এমপিসহ ৮৬ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সচেতন নাগরিক সমাজের ব্যানারে ওই সমাবেশ বক্তব্য রাখেন, হাজি নজরুল ইসলাম শাহ, এনামুল হক, মহিউদ্দিন আহমদ, ষফিকুল ইসলাম, আক্তার হোসেন, আবু তাহের, , এম ইসলাম উদ্দিন, রাখাব উদ্দিন, সৈয়দ তানভীর হোসেন, নদী তীরবর্তী গ্রামের ভোক্তভোগী কৃষক শামসুল হক, ফজু মিয়া, আবুলফজল ওরফে ফজুল, পরিবেশবাদী সংগঠনের নেতা সারোয়ার হোসেন, আবু হানিফা প্রমুখ। মানব বন্ধন ও সমাবেশে কৃষক, ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহ¯্রাধিক মানুষজন উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে বৃহস্পতিবার তাহিরপুর থানার সেকেন্ড অফিসার এসআই হেলাল ও বিট অফিসার এসআই আহমেদুল আরেফিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন কল রিসিভ করেননি।
বৃৃহস্পতিবার সন্ধায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্বে রয়েছেন জানিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শামস সাদাত মাহুমদ উল্লাহ বলেন ইইএনও ম্যাডাম ছুটিতে আছেন, এখন দায়িত্বে আছি আমি। তিনি আরো বলেন, অবৈধভাবে বালি উক্তোলন বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।

বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর কে তাহিরপুরের উপজেলা প্রশাসনের দুর্নীতির বিষয়ে জানতে চাইলে ঘন্টা ব্যাপী চেষ্টা করেও খোলা পাওয়া যায়নি তার ব্যবহৃত dc 01713301178 বারের মুঠোফোন টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্ত নদী মাহারাম শান্তিপুর থেকে অবৈধভাবে খনিজ বালি উক্তোলনের প্রতিবাদ:

আপডেট সময় : ১২:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪