সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

১৫ আগস্ট ৩২ নম্বরে গিয়ে হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ১৫ আগস্ট শ্রদ্ধা জানাতে গিয়ে হামলায় আহত আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী (৫৪) মারা গেছেন।

আজ শুক্রবার (৩০ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ মমিন পাটোয়ারীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে।

মমিন পাটোয়ারী লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহসম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবাবিষয়ক সদস্য ছিলেন।

এম এ মমিন পাটোয়ারী ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। সেখানে তিনি হামলার শিকার হন। এতে তাঁর পায়ে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে তাঁকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, মমিন পাটোয়ারীর স্ত্রী ও এক ছেলে রয়েছে। তিনি ডায়াবেটিস ও হৃদ্‌রোগেও আক্রান্ত ছিলেন। তাঁর মরদেহ নিজ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৫ আগস্ট ৩২ নম্বরে গিয়ে হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪