সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

হবিগঞ্জ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শিপন মিয়া (৩০) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ভাই ও চাচা গুরুতর আহত হয়েছে।

পরে ক্ষুব্দ হয়ে নিহতের স্বজনরা প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর করেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের ভবের বাজার ব্রিজের নিকটে হামলার ঘটনা ঘটে। নিহত শিপন মিয়া (৩০) সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত হুশিয়ার মিয়ার ছেলে। আহতরা হলেন- নিহত শিপনের ভাই কুটি মিয়া ও তার চাচা জীবন মিয়া।

জানা যায়- নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের হুশিয়ার মিয়ার ছেলে শিপন ও কুটি মিয়ার সঙ্গে পশ্চিম তিমিরপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল মিয়া, চরগাঁও গ্রামের শেখ আবিদের ছেলে শেখ সুমন মিয়াসহ ৭-৮ জন সহপাঠীর বিরোধ চলে আসছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের ভবেরবাজার থেকে বাড়ি ফিরছিলেন শিপন মিয়া, কুটি মিয়া ও তার চাচা জীবন মিয়া। এ সময় ভবেরবাজার ব্রিজের নিকট পৌছামাত্র পূর্ব বিরোধের জের ধরে রুবেল, সুমনসহ ৭-৮ জন শিপন, কুটি ও জীবনের উপর হামলা চালায়। এতে তারা আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন। আহত কুটি মিয়া ও জীবন মিয়াকে চিকিৎসা প্রদান করা হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায়। নিহত শিপনের স্বজনদের অভিযোগ- পূর্ব বিরোধকে কেন্দ্র করে শিপনকে শ্বাসরোদ্ধ করে রুবেল ও সুমনসহ ৭-৮ জন হত্যা করে। এ সময় তাদের হামলায় কুটি ও জীবন গুরুতর আহত হয়। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা।

এদিকে এঘটনার খবর ছড়িয়ে পড়লে হামলার ঘটনায় জড়িত রুবেল মিয়ার বাড়িতে হামলা চালায় নিহত শিপনের স্বজনরা। এ সময় বাড়িঘর ভাংচুর করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

আপডেট সময় : ১০:১৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪