সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সাবেক এমপি নাহিদকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ;

সিলেট-৬ আসনের সদ্যসাবেক এমপি, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে  সিলেটের গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন আন্দোলনের সময় পৌর এলাকার উত্তর ঘোষগাঁওয়ের নিহত গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম (২৪)। তিনি এ গ্রামের সেলিম উদ্দিনের ছেলে।

শনিবার (২৪ আগস্ট) মামলাটি থানায় রেকর্ড করা হয়। শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। মামলার বিষয়টি সাংবাদিকদের-কে নিশ্চিত করেছেন জেলাপুলিশের মিডিয়া অফিসার এএসপি সম্রাট তালুকদার।

মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলকে। মামলায় এজাহারভুক্ত ১৩৫ জন এবং অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামি হিসেবে আওয়ামীপন্থী পৌর কাউন্সিলর, পৌর ও উপজেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা রয়েছেন।

তবে ঘটনার সময়ের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিনকে আসামি করা হয়নি। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন- কতিপয় আসামির নির্দেশে বাকি অভিযুক্তরা ৪ আগস্ট গোলাপগঞ্জ পৌরসদরে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা করে অনেককে গুরুতর আহত করেন। এর মধ্যে পৌর এলাকার উত্তর ঘোষগাঁওয়ের মৃত মোবারক আলীর ছেলে গৌছ উদ্দিনও ছিলেন। পরে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক এমপি নাহিদকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা

আপডেট সময় : ০৩:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪