সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

বন্যাদুর্গতদের পুলিশের ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে পুলিশ। বন্যাদুর্গত মানুষদের সহযোগিতার লক্ষ্যে ত্রাণসামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা, উদ্ধার তৎপরতা ও হেল্প ডেস্ক চালুসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

তিনি বলেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের নির্দেশে উচ্চ পর্যায়ের পুলিশ প্রতিনিধিদল শনিবার বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে বানভাসি মানুষের মধ্যে শুকনো ও রান্না করা খাবার, শিশুখাদ্য, নিত্যব্যবহার্য সামগ্রী, ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করেছে। নৌপুলিশ ও জেলা পুলিশ বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি উদ্ধার কাজে নিয়োজিত।

পুলিশ এরই মধ্যে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় শুকনো ও রান্না করা খাবার, শিশু খাদ্য, ওষুধ ও খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে। এছাড়া নৌপুলিশ স্পিডবোট, কান্ট্রিবোট, নৌকার মাধ্যমে বন্যাকবলিত এলাকার মানুষকে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।

জানা গেছে, সাম্প্রতিক বন্যার পর থেকেই বাংলাদেশ পুলিশ বন্যাদুর্গত মানুষের পাশে থেকে বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের ত্রাণ বিতরণসহ অন্য কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বন্যাদুর্গতদের পুলিশের ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত

আপডেট সময় : ০৩:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪