সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২শ সে.মি. উপরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জে প্রতিনিধি :

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিনের বৃষ্টিপাত এবং নদীর উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবারও খোয়াই নদীর পানি পানি স্থিতিশীল রয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সন্ধা ৬ টায় খোয়াই নদীর জেলা শহরের মাছুলিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১৮০ সেন্টিমিটার এবং ভারত বাংলাদেশ সীমান্তের বাল্লা পয়েন্টে ২৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আমরা ঝুকিপূর্ণ স্থানগুলোতে বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করছি। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শহরতলীর জালালাবাদ এলাকায় খোয়াই নদীর তীর কয়েকদিন পূর্বে একটি ভাঙ্গন দেখা দেয়। ওই ভাঙ্গন দিয়ে প্রবল বেগে হাওরে পানি প্রবেশ করছে। অনেক স্থানে তীর ভাঙ্গনের আশঙ্কায় মানুষ রাত জেগে পাহারা দেন। এখন খোয়াই বাঁধের সব জায়গাই ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ইদুরের গর্তও আছে। নদীর পানি একেবারে তীরের সমান হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, আজ (বৃহস্পতিবার) নদীর পানি কিছুটা বাড়তে পারে। তবে শুক্রবার পানি কমতে শুরু করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২শ সে.মি. উপরে

আপডেট সময় : ০৫:০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪