সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে ৩ গ্রাম প্লাবিত শহর জুড়ে আতঙ্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

খোয়াই নদীর পানি বিপদ সীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিনের বৃষ্টিপাত এবং নদীর উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পায়। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত মধ্যরাতের পর থেকে নদীতে পানি বাড়তে শুরু করে। গতকাল বুধবার সকাল থেকেই পানি বিপদসীমা অতিক্রম করতে থাকে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে গত দু’দিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদীতে পানি বৃদ্ধি পায়। গতকাল বুধবার দুপুর ১২টায় খোয়াই নদীর জেলা শহরের মাছুলিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার এবং ভারত 

বাংলাদেশ সীমান্তের বাল্লা পয়েন্টে ২৩১ দশমিক ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিনি বলেন, তবে গতকাল বুধবার ত্রিপুরায় বৃষ্টিপাত কিছুটা কমেছে। আশা করা যাচ্ছে বৃহস্পতিবার থেকে পানি কমে যাবে। এদিকে খোয়াই নদীর পানিতে বাঁধ ভেঙ্গে শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রাম, সদর উপজেলার জালালাবাদ ও তেঘরিয়া গ্রাম তলিয়ে যায়। পূর্ব ভাদৈ এলাকায় নদীর বাঁধের বেশি কিছু অংশ ভেঙ্গে পড়েছে। ওই এলাকার লোকজন বড় ক্ষয়ক্ষতির হাত থেকে কিছু রক্ষা পেতে বাঁধে অবস্থান করছে। 

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ভাদৈ এলাকার বাঁধটি পরিদর্শন করেন। অপর দিকে শহরের জালালাবাদ এলাকায় নদীর বাঁধটি ভেঙ্গে পড়লে মুর্হুতের মাঝেই তলিয়ে যায় গ্রামটি। প্রবল বেগে বানের পানি প্রবেশ করতে থাকলে লোকজনের মাঝে আতংকের দেখা দেয়। পানিতে ঘর বাড়ীসহ ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মাকিং করে সর্তক করা হয়েছে। এতে বলা হয় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সর্তক থাকতেও অনুরোধ করা হয়। সারা দিন টানা বৃষ্টির ফলে হবিগঞ্জ শহরবাসীর আতঙ্কে দিন কাটাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে ৩ গ্রাম প্লাবিত শহর জুড়ে আতঙ্ক

আপডেট সময় : ০৪:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪