সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন সিসিকের নবনিযুক্ত প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

 সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন সিসিকের নবনিযুক্ত প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি (সিলেট বিভাগীয় কমিশনার)।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টায় নগর ভবনের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কে সিসিকের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকীকে অবহিত করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী।

সভায় সিসিকের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি’র সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরীর পরিচালনায় বিভিন্ন বিভাগ/শাখা কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে পরিবর্তন এসেছে। যুব সমাজের হাতে পুরো পৃথিবী। তাদের মেধার মূল্যায়ন করে একটি নতুন বাংলাদেশে রূপান্তর করা হবে। সমাজ পরিবর্তন হয়েছে, মানুষের চাহিদারও পরিবর্তন এসেছে।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে জনগণের ভোটে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ দায়িত্ব পালন করেন। বর্তমানে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। আগে যেভাবে নাগরিক সেবা প্রদান করা হত এখনও সেভাবে সেবা প্রদান করা হবে। নাগরিক ভোগান্তি দূর করা হবে। আমরা সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ভাবে নাগরিকদের চাহিদা মত আমাদের কাজ করতে হবে। অতিদ্রুততার সাথে সকল সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। জরুরি প্রয়োজনে ২৪/৭ দিন কাজ করার মন মানসিকতা নিয়ে সবাইকে নাগরিক সেবা প্রদানের নির্দেশ করেন তিনি। কেউ কর্মরত দায়িত্ব পালনে বাধাপ্রাপ্ত হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করার আহ্বান জানান নব নিযুক্ত প্রশাসক।

উল্লেখ্য, গত সোমবার (১৯ আগস্ট) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে অপসারণ করে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পান সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দীকী এনডিসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন সিসিকের নবনিযুক্ত প্রশাসক

আপডেট সময় : ১২:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪