সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

কোতোয়ালি থানার লুট হওয়া মালামাল পাওয়া গেলো যেখানে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর  সিলেটে সৃষ্ট অস্থিতিশীল পরিবেশে পুলিশের থানা ও ফাঁড়ি থেকে বেশ কিছু অস্ত্র ও গোলা-বারুদ এবং মালামাল লুট করা হয়েছে। এসব অস্ত্র ও গুলি সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করতে শুরু করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন এলাকাবাসীর উদ্যোগে মালামাল ফেরত আসছে। 

জানা গেছে, মহানগরের কুয়ারপাড়বাসীর উদ্যোগে কোতোয়ালি থানার লুট হওয়া অনেক মালামাল উদ্ধার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় এসব মালামাল হস্তান্তর করা হয়। এসবের মধ্যে রয়েছে- ৩টি মোটরসাইকেল, কারতুজ ১টি, ল্যাপটপ ১টি, জেনারেটর ১টি, মোবাইল ফোন ৪টি, প্লাস্টিকের  লাটি ২টি, পুলিশের জুতা ২ জোড়া ইত্যাদি।

এর আগে মঙ্গলবার বিকালে 
সিলেটে
 মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- সোমবার (১২) পর্যন্ত লুট হওয়া ৭৭টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান- ৫ আগস্ট সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ সদস্যদের কাছ থেকে লুন্ঠিত অস্ত্রের মধ্যে এ পর্যন্ত ৭৭টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি অস্ত্র এবং পুলিশ বাহিনী ১৭টি অস্ত্র উদ্ধার করেছে। 

উদ্ধার হ‌ওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- এস‌এমজি , চায়না রাইফেল, পিস্তল, শর্টগান এবং গ্যাস গান। এখন পর্যন্ত উদ্ধার না হওয়া অস্ত্র ও গুলি নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।  মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেটভিউ-কে বলেন- লুট হওয়া অস্ত্রগুলোর হিসাব এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। কাজ এখনো চলমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোতোয়ালি থানার লুট হওয়া মালামাল পাওয়া গেলো যেখানে

আপডেট সময় : ০৪:৫০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪