সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

ইসরাইল-হামাসকে দ্রুত যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসার তাগিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ইসরাইল-হামাসকে দ্রুত একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এই তিনদেশ যৌথ এক বিবৃতিতে জানান, আর কোনো সময় নষ্ট না করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু করুক ইসরাইল ও হামাস। এরপরই ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস জানিয়েছে, আলোচনার জন্য তাদের প্রতিনিধিরা যাবেন।

মিশর বা কাতারে এই শান্তি আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর এই মধ্যস্থতা করছে। তারা চাইছে, দ্রুত আলোচনা করে যুদ্ধবিরতি চালু করতে।

গত নভেম্বরে ইসরাইল ও হামাস এক সপ্তাহের মতো অস্ত্রবিরতিতে রাজি হয়েছিল। সেই সময় দুই পক্ষই কিছু বন্দিকে মুক্তি দেয়। কিন্তু তারপর মধ্যস্থতাকারীদের চেষ্টা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে আর কোনো সমঝোতা হয়নি। এই অচলাবস্থার জন্য দুই পক্ষই একে অন্যকে দায়ী করেছে।

তিন মধ্যস্থতাকারী দেশ যৌথ বিবৃতিতে বলেছে, ১৫ অগাস্টের মধ্যে দুই পক্ষ যেন আলোচনা শুরু করে। খসড়া সমঝোতা তৈরি। শুধু তার খুঁটিনাটি বিষয়গুলো ঠিক করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মিশরের রাজা আবদেল ফাতাহ আল-সিসি ও কাতারের আমীর শেখ তামিন বিন হামাদ আল-থানির সই করা বিবৃতিতে বলা হয়েছে, আর দেরি করার মতো কোনো সময় নেই, কোনো পক্ষের কাছে কোনো অজুহাতও নেই। এখন যুদ্ধবিরতি চুক্তি করে বন্দিবিনিময় করা প্রয়োজন।

ইসরাইলের হিসাব হলো, তাদের ১৩০ জনকে এখনো হামাস বন্দি করে রেখেছে। ইসরাইল, জার্মানি, ইইউ এবং অ্যামেরিকা হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইল-হামাসকে দ্রুত যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসার তাগিদ

আপডেট সময় : ১০:১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪