সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

লুটের পর যেভাবে গণভবনে ফিরল শেখ হাসিনার বিড়াল ও কুকুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

শেখ হাসিনার পোষ্য বিড়াল আবার ফিরে এল গণভবনে। রাজহাঁস, খরগোশ ও মাছের সঙ্গে গণভবন থেকে লুট হয়ে গিয়েছিল হাসিনার প্রিয় সেই পার্সি বিড়ালও। একটি স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমেকে জানিয়েছে, শেখ হাসিনার বাসভবন থেকে লুটের পর ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল বিড়ালটিকে। অবশেষে বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) তাকে ফিরিয়ে এনেছে। গণভবনে ফিরেছে হাসিনার প্রিয় জার্মান শেফার্ডটিও।

ফেসবুকে একটি পোস্ট দিয়ে ‘অভয়ারণ্য’ নামে ওই সংগঠনটি জানিয়েছে, হাসিনার বিড়ালটিকে ফেরানো হয়েছে গণভবনে। জার্মান শেফার্ড কুকুরটিকেও ফেরানো হয়েছে। শাম্মি ইসলাম নীলা নামে এক নারীর কাছে ছিল সেটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। আনন্দবাজার অনলাইন তার সত্যতা যাচাই করেনি।  সংগঠনটির তরফে জানানো হয়েছে, যে সব পশুপাখি গণভবন থেকে লুট করা হয়েছিল, তাদের ফেরানোর চেষ্টা করছে তারা। শুধু তা-ই নয়, ওই পশুপাখিদের যাতে যত্ন হয়, সে দিকেও নজর দিয়েছে তারা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণভবনে ওই পশুপাখিদের যিনি যত্নআত্তি করতেন, তাকে ফিরিয়ে আনা হয়েছে। প্রয়োজনে পশুপাখিদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। যারা গণভবন থেকে পশুপাখি লুট করেছেন, তাদের অবিলম্বে সেগুলি ফেরত দেওয়ার অনুরোধ করেছে সংগঠন। গণভবনের ফটকে রক্ষীর হাতে সেগুলি তুলে দিতে বলা হয়েছে। যারা নিজেরা গণভবনে যেতে চান না, তাদের কাছ থেকে এই সংগঠনের সদস্যেরা পশুপাখি সংগ্রহ করে ফিরিয়ে দেবে। একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে।

আন্দোলনের জেরে সোমবার বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তার পরেই তার বাসভবনে ঢুকে পড়েন বহু মানুষজন। চলে লুটপাট। হামলাকারীদের থেকে রক্ষা পায়নি গণভবনের চত্বরে ঘুরে বেড়ানো পশুপাখি। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লুটের পর যেভাবে গণভবনে ফিরল শেখ হাসিনার বিড়াল ও কুকুর

আপডেট সময় : ০৫:১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪