সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানালেন নরেন্দ্র মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, সেই প্রত্যাশা করছে ভারত।

আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আমরা (ভারত) প্রত্যাশা করছি।

ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের অভিন্ন আশা–আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’

ছাত্র–জনতার আন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান। এখন দেশ পরিচালনায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জন উপদেষ্টার একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা আজ রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেওয়ার কিছুক্ষণ পর ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানালেন নরেন্দ্র মোদি

আপডেট সময় : ০৫:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪