সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সাদাপাথর লুটপাট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

সৌন্দর্যের লীলাভূমি দেশের অন্যতম  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে চলছে লুটপাট। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা থেকে শত শত নৌকা দিয়ে সাদা পাথর লুট করতে দেখা যায় দুবৃত্তদের।মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্রজনতা সাদা পাথর লুটপাটে বাঁধা দিয়ে কিছু নৌকা সেখান থেকে সরিয়ে দেয়। স্থানীয়রা জানান, সরকার পতনের পর কোন নিরাপত্তা না থাকায় সাদাপাথর লুটপাট শুরু হয়। প্রথমে কাঠের নৌকা দিয়ে পাথর লোট হলেও পরে স্টিলের নৌকা নিয়ে আসেন লুটপাটকারীরা। লুটপাটের এই পাথর নদীপথ দিয়ে চলে যাচ্ছে ছাতক আর সড়ক পথে যায় ধোপাগুল।

হাসান নামের এক শ্রমিক জানান, এই পাথর আনার জন্য কত অপেক্ষা করেছি আমরা কিন্তু প্রশাসনের বাঁধায় পারিনি। আজ মনে হচ্ছে ১৫ বছর আগের ধলাই নদী যেমন ছিল তেমন। শ্রমিকরা বিনা বাধায় পাথর নিয়ে আসতেছে। এদিকে দুপুর ১টায় বৈষম্যবিরোধী ছাত্রজনতা সাদাপাথর লুটপাট বন্ধে লাঠি হাতে সাঁড়াশি অভিযান চালায়। ঘন্টাখানেক লুটপাটকারীদের সাথে বাকবিতণ্ডা করে তাদেরকে সাদাপাথর থেকে সরিয়ে দেয়। তবে এর কিছুক্ষণ পর আবারও শুরু হয় পাথর লুটপাট।

বৈষম্যবিরোধী আন্দোলনের কোম্পানীগঞ্জের সমন্বয়ক আদনান সোহাগ ও মইনুল ইসলাম জানান, দেশের সম্পদ রক্ষায় আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যেখানেই আমরা ভাঙচুর ও লুটপাটের সংবাদ পাচ্ছি সেখানেই প্রতিরোধ করার জন্য ছাত্রজনতাদের নিয়ে যাচ্ছি। মঙ্গলবার দুপুরে সাদাপাথর লুটপাট বন্ধে আমরা বেশ কয়েকজন সেখানে যাই। এসময় শত শত নৌকায় করে পাথর লুটপাট হচ্ছিল। আমরা সেখান থেকে নৌকাগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করি। এক পর্যায়ে সব নৌকা সাদাপাথর থেকে সরে যায়। কিন্তু এর কিছুক্ষণ পর আবার তারা লুটপাট শুরু করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাদাপাথর লুটপাট

আপডেট সময় : ০২:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪