সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

গাজা যুদ্ধে ১০ হাজার ইসরাইলি সেনা হতাহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে

 আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন সংস্করণ

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে কমপক্ষে ১০ হজার ইসরাইলি সেনা হতাহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরাইলি মিডিয়া।

দেশটির সংবাদমাধ্যম ইয়েদিয়থ আহরোনথ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধে কমপক্ষে ১০ হাজার ইসরাইলি সৈন্য নিহত বা আহত হয়েছে।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন কেন্দ্রে প্রায় এক হাজার নতুন সৈন্য যোগ হচ্ছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এদিকে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি ঘোষণা করেছেন, শনিবার গাজা উপত্যকার দক্ষিণে যুদ্ধে আরও একজন ইসরাইলি সৈন্য আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

ইসরাইলের মিডিয়াগুলো এর আগে প্রকাশ করেছিল যে, ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক ঘোষিত হতাহতের সংখ্যা ইসরাইলের ও দখলকৃত অঞ্চলের হাসপাতালগুলোর সরবরাহ করা তথ্য থেকে অনেকটাই আলাদা।

ইসরাইলি চ্যানেল ১২ এর আগে ঘোষণা করেছিল যে, ইসরাইলি সেনাবাহিনী হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে সেনাবাহিনীর দেওয়া তথ্যের সঙ্গে সমন্বয় ছাড়া হতাহতের কোনো পরিসংখ্যান প্রকাশ না করতে বলেছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায়  আরও ৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১১৮ জন আহত হয়েছেন।

এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩৯ হাজার ৫৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ হাজার ৩৯৮ জনে। সূত্র: ইরনা ও আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজা যুদ্ধে ১০ হাজার ইসরাইলি সেনা হতাহত

আপডেট সময় : ১১:১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪