সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

গাজার স্কুলে ইসরাইলি হামলায় নিহত ১৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি ছিটমহল গাজার বৃহত্তম শহর গাজা সিটির এক স্কুলে ইসরাইলের বিমান হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি হামলায় হামাস কমান্ডারসহ নয় ফিলিস্তিনি যোদ্ধা নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকার স্কুলটিতে হামলা চালানো হয়।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয়স্থল হিসেবে এই স্কুলটিকে ব্যবহার করে আসছিলেন বলে জানিয়েছে গাজার হামাস পরিচালিত সরকারের গণমাধ্যম দপ্তর।

ইসরাইলের সামারিক বাহিনীর অভিযোগ, এই স্কুলটি হামাসের একটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল, এখানে তাদের যোদ্ধাদের লুকিয়ে রাখার পাশাপাশি অস্ত্র তৈরি করা হতো।

হামাস ইসরাইলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তারা স্কুল বা হাসপাতালের মতো বেসামরিক স্থাপনাগুলো থেকে কার্যক্রম পরিচালনা করেনা বলে দাবি করেছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, একইদিন এর আগে গাজা সিটিতে ইসরাইলের আরেকটি হামলায় আরও দুইজন এবং দক্ষিণাঞ্চলীয় শহর রাফার এক বাড়িতে আরও ছয়জন নিহত হন।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাফা ও গাজার অন্য স্থানগুলোতে হামাসের যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে এবং তাদের অবকাঠামো ধ্বংস করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় ১১ মাস ধরে চলা ইসরাইলের নির্বিচার হামলায় অন্তত ৩৯ হাজার ৫৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বুধবার ইরানের রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে গুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। এই হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে ইরান ও হামাস। এর আগের দিন মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকর নিহত হন।

পর পর ইরানপন্থি গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের এসব হত্যাকাণ্ডের ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে যে কোনো সময় বিস্তৃত যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এমন আশঙ্কায় ব্যাপক উদ্বেগ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজার স্কুলে ইসরাইলি হামলায় নিহত ১৭

আপডেট সময় : ১১:২১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪