সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সুনামগঞ্জে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মাঠে সংস্কৃতি কর্মীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ২০০ বার পড়া হয়েছে

  সুনামগঞ্জ প্রতিবেদক :

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে গুলিতে নিহত শিক্ষার্থী, সাংবাদিক, শিশুসহ জনসাধারণের হত্যার প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জের সংস্কৃতি কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিককর্মীদের অংশগ্রহণে এ প্রতিবাদ জানানো হয়। 

প্রতিবাদ কর্মসূচিতে সংস্কৃতিকর্মীরা গান, কবিতা ও বক্তব্যের মাধ্যমে দেশব্যাপী এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানান। এসময় তারা সাধারণ শিক্ষার্থীদের মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতারে নিন্দা জানান। দমন-পীড়নের নাগরিকদের মুক্তচিন্তা, বাকস্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘনের মতো স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সরকার সংশ্লিষ্টদের প্রতি আহ্বান রাখেন শান্তিকামী উপস্থিত  সংস্কৃতিকর্মীরা।

এসময় সংস্কৃতিকর্মীর পাশাপাশি শহরের বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি লাইব্রেরির সাধারণ সম্পাদক খলিল রহমান, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রাজু আহমদ, থিয়েটার সুনামগঞ্জের দলনেতা গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের দলনেতা সাদিকুর রহমান খান, রঙ্গালয়ের সভাপতি মেহেদী হাসান, নাট্য অভিনেতা জুবায়ের আহমদ খান, শহীদনূর আহমেদ, এ আহসান রাজিব, আব্দুল বাছির, তামিম রায়হান, সোহানুর রহমান সোহান, নাহাত হাসান পৌলমী, তাজরিন হক, জেলি দাস শুভ তালুকদার অমিত রায়, রায়হান, শফিকুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্যকালে সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের দলনেতা সাদিকুর রহমান খান বলেন, আমাদের শিক্ষার্থী ভাইদের রাষ্ট্রীয় বাহিনী এভাবে গুলি করে নির্বাচারে মারবে এটা মেনে নিতে পারি না। তাই এর প্রতিবাদ জানাতে শহীদ মিনারে দাঁড়িয়েছি। আমরা চাই আর যেনো কোনো প্রাণ না ঝরে।  আমাদের দেশে যেনো শান্তি ফিরে আসে। সংস্কৃতিকর্মী জুবায়ের আহমদ খান বলেন, রাষ্ট্র আমার ভাইকে হত্যা করছে। আমরা কার কাছে বিচার চাইবো। শিক্ষার্থী  হত্যার বিচার না হলে আমরা বার বার শহীদ মিনারে দাঁড়াবো। গণহত্যা বিচার করতে হবে। জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

নাহাত হাসান পৌলমী বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে শিক্ষা নিয়েছি অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আমাদের ভাই ও বোনদের হত্যার বিচার চাইতে আজ দাঁড়িয়েছি। আর যেনো কোনো মায়ের বুক খালি না হয়। আর যেনো রাজপথ রক্ত লাল না হয়। আসুন শান্তি ও সৌহার্দ্যের বাংলাদেশ গড়ি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মাঠে সংস্কৃতি কর্মীরা

আপডেট সময় : ০৪:১৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪