সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

ইসরাইলি সামরিক অবস্থানে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে

 আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন সংস্করণ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলদার ইসরাইলি বাহিনীর কৌশলগত সামরিক অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসন এবং গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান পাশবিক হত্যাযজ্ঞের মধ্যে এ প্রতিশোধমূলক হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

শুক্রবার পৃথক এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি ঘোষণা করেছে যে, তারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে রামিয়া সাইটে একটি প্রযুক্তিগত সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছে এবং সরাসরি আঘাত হানার ফলে এটি ধ্বংস হয়ে গেছে।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র নিয়ে হাদাব ইয়ারন সাইটে ইসরাইলি সৈন্যদের একটি সমাবেশকে টার্গেট করে হামলা চালিয়েছে। 

লেবানিজ মিডিয়া রিপোর্ট নিশ্চিত করে বলেছে, লেবানন থেকে রামিয়া এবং হাদাব ইয়ারন সাইটের আশেপাশে ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তুর দিকে সরাসরি আগুন শনাক্ত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিনের শেষ দিকে হিজবুল্লাহ নিশ্চিত করে যে, তারা গত সপ্তাহে ইসরাইলের কৌশলগত ঘাঁটিতে একটি ড্রোন-বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালায়। হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলের উত্তর অংশে আল-আবাদ ফাঁড়িতে একটি ড্রোন-বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করার সেই ফুটেজও প্রকাশ করেছে।

এছাড়া ১৯ জুলাই আল-আবাদ ফাঁড়িতে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়, যেখানে ইসরাইলি সরকারের গুপ্তচরবৃত্তির ডিভাইস এবং প্রযুক্তিগত সরঞ্জামও রয়েছে। 

আগের দিন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক পৃথক বিবৃতিতে জানিয়েছিল যে, তারা ইসরাইলি আর্টিলারি ব্যাটালিয়নে অসংখ্য ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এতে শাসক গোষ্ঠীর বহু অফিসার এবং সৈন্য ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলি সামরিক অবস্থানে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ০৬:০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪