সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

হামাসের হামলায় ইসরাইলি ট্যাংক ধ্বংস, সেনা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন সংস্করণ

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় ইসরাইলি সেনাদের দুটি মেরকাভা ট্যাংক ধ্বংস হয়ে গেছে এবং গুলিতে একজন দখলদার সেনা নিহত হয়েছে।

শুক্রবার হামাসের আল-কাসসাম ব্রিগেড গাজার দক্ষিণাঞ্চলীয় তেল আল-হাওয়া এলাকায় এ হামলা চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম। হামাসের সামরিক শাখাটি জানিয়েছে, তাদের যোদ্ধারা স্থানীয়ভাবে নির্মিত শক্তিশালী বোমা ব্যবহার করে ইসরাইলের দুটি অত্যাধুনিক মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে।

যদিও ইসরাইল এর আগে দাবি করত যে, তাদের এই ট্যাংক ধ্বংস করা সম্ভব নয়। তবে গত বছরের নভেম্বরে গাজায় স্থল আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত ইসরাইলের কয়েকশ মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে হামাস। আল-কাসসাম ব্রিগেড আরও জানিয়েছে, তারা তেল আল-হাওয়া এলাকায় টহলরত একটি ইসরাইলি সামরিক যানে থাকা এক দখলদার সেনাকে গুলি করে হত্যা করেছেন।

ইসরাইলি সেনারা গত কয়েকদিন ধরে তেল আল-হাওয়া এলাকা ও এর নিকটবর্তী শেখ নাসের এলাকায় ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। 

বিগত ৯ মাসে গাজায় দখলদার সেনাদের জল, স্থল ও আকাশপথের ভয়াবহ গণহত্যায় প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের একটি বড় অংশ নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৯০ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত বোমাবর্ষণের ফলে গত চার দিনে পৌনে দুই লাখেরও বেশি ফিলিস্তিনি দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আশপাশের এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হামাসের হামলায় ইসরাইলি ট্যাংক ধ্বংস, সেনা নিহত

আপডেট সময় : ০৫:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪