সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

আপসানাসহ লেবার পার্টির ৭ এমপি বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের পপলার ও লাইম হাউজের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আপসানা বেগমসহ ক্ষমতাসীন লেবার পার্টির সাত এমপিকে বরখাস্ত করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দেওয়ায় দল থেকে তাদের ছয় মাসের জন্য বরখাস্ত করা হয়।

ব্রিটিশ পার্লামেন্টে বেনিফিট দুই সন্তানের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাবটি ৩৬৩-১০৩ ভোটে পরাজিত হয়। এ প্রস্তাব পাস হলে দুই সন্তানের বেশি সব অভিভাবকরা ইউনিভার্সেল ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হতেন।

আপসানাসহ সাময়িক বরখাস্ত হওয়া এমপিদের মধ্যে রয়েছেন সাবেক শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেল, স্যার কিয়ারের নেতৃত্বের প্রতিদ্বন্দ্বী রেবেকা লং-বেইলি, রিচার্ড বার্গন, ইয়ান বাইর্ন, ইমরান হোসেন ও জারাহ সুলতানা। পর্যালোচনা করার আগে তারা এখন ছয় মাসের জন্য স্বতন্ত্র এমপি হিসেবে পার্লামেন্টে বসবেন।

তবে স্যার কিয়ার স্টারমার নিজ দলের সাতজন এমপিকে বরখাস্ত করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন বলে সমালোচনা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। বরখাস্তের প্রতিক্রিয়ায় এমপি আপসানা ও জারা সুলতানা তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, তারা ন্যায়ের পক্ষে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আপসানাসহ লেবার পার্টির ৭ এমপি বরখাস্ত

আপডেট সময় : ১২:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪