সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

মধ্যনগরে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারী করল প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ২১২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ মধ্যনগর প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগরে আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট(এইচএসসি)-২০২৪ পরীক্ষা। মধ্যনগর উপজেলা সদরে বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ও মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে উপজেলার একটি কলেজ ও দুটি স্কুল এন্ড কলেজের মোট ৩৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষা কেন্দ্রের আশেপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও পরীক্ষায় যাতে কোন ধরনের অসদুপায় অবলম্বন না করতে পারে সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা চরাকালীন সময়ে ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমবার এ আদেশ জারী করেন। জানা যায়, সারা দেশে একযোগে গত ৩০ জুন এইএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি কারনে আকষ্মিক সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ওই দিনেই  সিলেট বিভাগের এইচএসসি ৪টি বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট। বিষয়গুলো হলো- বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম পত্র ও ইংরেজি ২য় পত্র। বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে থাকায় স্থগিতকৃত ৪টি বিষয়ের পরীক্ষা সমূহ বাদে রুটিন অনুযায়ী অন্য বিষয়ের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে।

এ বিষয়ে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার বলেন, আগামীকাল থেকে একটি ভেন্যুকেন্দ্রসহ দুটি কেন্দ্রে নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা আরম্ভ হবে। পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোট ৩৯৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধ্যনগরে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারী করল প্রশাসন

আপডেট সময় : ০২:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪