সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

নবীগঞ্জে লড়ি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ নবীগঞ্জ প্রতিনিধি :

ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় তেলবাহী লড়ি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফজল মিয়া (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আউশকান্দি মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক ফজল মিয়া (২৫) আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত রহমত মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়- সন্ধ্যা ৬ টার দিকে আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজার থেকে সিএনজি অটোরিকশা যোগে আউশকান্দি যাওয়ার পথিমধ্যে মুনিম ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা তেলবাহী লড়ির সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা চালক ফজল মিয়া মারা যায়। এ ঘটনায় আহত হন দেওপাড়া গ্রামের বদরুল ইসলাম ও তার স্ত্রী। পরে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীগঞ্জে লড়ি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০১:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪