সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

কানাইঘাটে আবারও পাহাড়ি ঢলে প্লাবিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে

কানাইঘাট প্রতিনিধি :

উজান থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের ফলে তৃতীয় দফায়  সিলেটের কানাইঘাট উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সোমবার (১ জুন) সকাল থেকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে কানাইঘাট সুরমা ও লোভা নদীর পানি তীব্র গতিতে বাড়তে থাকে। যার কারনে গত দু’দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সুরমা ডাইকের অন্তত ১৮টি ভাঙন দিয়ে তীব্র গতিতে সুরমা ও লোভা নদীর পানি লোকালয়ে প্রবেশ করে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যন্ত জনপদ বন্যার পানিতে তলিয়ে গেছে। পর পর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বন্যার পানিতে ঘর-বাড়ি তলিয়ে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে ছুটে যাচ্ছেন।

গত রবিবার রাতে সুরমা নদীর পানি বিপদ সীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও সোমবার সকাল থেকে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বিকেল ২টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপদ সীমার ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বাজারের গলিপথ, অনেক ব্যবসা প্রতিষ্ঠানে বানের পানি ঢুকেছে। সুরমা ডাইকের ভাঙন দিয়ে তীব্র গতিতে পানি প্রবাহিত হওয়ায় গ্রামগঞ্জের রাস্তা-ঘাট তলিয়ে গিয়ে বাড়ি-ঘরে পানি প্রবেশ করছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারতের মেঘালয় সহ বিভিন্ন রাজ্যে ভারি বৃষ্টিপাত ও বন্যা দেওয়ায়  সিলেট অঞ্চলে আবারো বন্যা হতে পারে এমন সতর্কবার্তা দেয়া হয়েছিল।

রবিবার রাত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারো বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে এ নিয়ে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের সতর্ক থাকার পাশাপাশি বন্যা দেখা দিলে প্রত্যন্ত অঞ্চলের লোকজনদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য নির্দেশনা দেন।সোমবার সকাল থেকে পানি বাড়া অব্যাহত রয়েছে। এভাবে দ্রুত বেগে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কানাইঘাটে স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারেন মানুষজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কানাইঘাটে আবারও পাহাড়ি ঢলে প্লাবিত

আপডেট সময় : ০১:৫৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪